মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জমজমাট প্রেম
প্রকাশ: ১২ জুলাই, ২০২২, ১:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জমজমাট প্রেম

বিনোদন ডেস্ক

একের পর এক ছবিতে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি জুটি বনি-কৌশানি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই জুটির নতুন ছবি অন্তর্জালের পোস্টার। আর অন্যদিকে, ঘোষণা হলো বনি-কৌশানি জুটির নতুন ছবি ‘শুভ বিজয়া’র। ছবির পরিচালক রোহন সেন। উত্তর কলকাতার বনেদি বাড়ির গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ছবি ‘শুভ বিজয়া’। এই ছবিতে দম্পতির ভূমিকায় অভিনয় করতে চলেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। তারা এই বাড়ির অভিভাবক। এদের ছেলে-ছেলের বউয়ের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়কে। এ ছাড়া ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, মধুরিমা বসাক, দেবতনু, অমৃতা দে প্রমুখ। ‘শুভ বিজয়া’ এমন এক পরিবারের গল্প বলবে, যে পরিবার সময়ের সঙ্গে অনেকটাই আলগা হয়ে গিয়েছে।
বিজ্ঞাপন
কিন্তু একটি ঘটনা সেই ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া পরিবারকে একত্রিত করবে। দুর্গাপুজোর প্রেক্ষাপটে সম্পর্কের কাহিনী নিয়ে এই ছবির চিত্রনাট্য বোনা হয়েছে। মুক্তির পরিকল্পনা পুজোর পরে। ছবির মিউজিকের দায়িত্বে অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি ও রণজয়। প্রসঙ্গত, রোহন এর আগে ‘এভাবেই গল্প হোক’ এবং ‘অপরাজিতা’ ছবিটি পরিচালনা করেছেন। খুব শিগগিরই তাঁর এই নতুন ছবির শুটিং শুরু। তবে শুধু এই ছবিই নয়। শোনা যাচ্ছে, পরিচালক হরনাথ চক্রবর্তী এই জুটিকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন নতুন আরেকটি ছবি। এদিকে বনি-কৌশানির সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠেছিল ক’দিন আগে। একসঙ্গে বিদেশ সফরের মাধ্যমে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। বাস্তবেতো বটেই, পর্দাতেও এগিয়ে যাচ্ছে তাদের জমজমাট প্রেম!




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »