● ●


জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

প্রযুক্তি ও উদ্ভাবনে অনন্য উৎকর্ষের স্বাক্ষর রেখে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’–এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘টেবলটার্নার্স’ নামে তিন শিক্ষার্থীর একটি দল নটর ডেম বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় দেশের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগী শিক্ষার্থীদের সামনে নির্দিষ্ট সময় ও সীমিত উপকরণের সীমাবদ্ধতা পেরিয়ে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি ‘ফুল–স্ট্যাক’ সফটওয়্যার তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারটি তৈরি করে উপস্থাপন করতে দেওয়া হয়।

.

হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসানের সমন্বয়ে গঠিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি এক বুদ্ধিদীপ্ত ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করে। এই প্ল্যাটফর্মে রুট খোঁজা, ভাড়া ও সময়ের সম্ভাব্য হিসাব, যাতায়াতের প্রতিবন্ধকতার তাৎক্ষণিক আপডেট এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত যাচাইয়ের মতো চমৎকার ফিচার যুক্ত ছিল। টানা ছয় ঘণ্টার বেশি সময় ধরে নিবিড় কোডিং শেষে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি তাদের বিজয়ী প্ল্যাটফর্মটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »