শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সফরে এমপি হারুন
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২২, ১:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সফরে এমপি হারুন

মো. ইলিয়াস ,ঝালকাঠি :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলাজুড়ে মাসব্যাপী কর্মসূচী চলমান রয়েছে। এরই ধারাবাহীকতায় কর্মসুচী পালন করতে সপ্তাহব্যাপী সফরে নিজ নির্বাচনী এলাকায় (ঝালকাঠি-১) এসেছেন সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন। সফরের প্রথমদিন শনিবার রাত ৮টায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দলীয় নেতাকর্মী ও সুধীজনদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন তিনি। উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি নিজ বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বজলুল হক হারুন এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যেই আগষ্ট মাসে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই আগষ্ট মাসকে গোটা বালাদেশের মানুষ শোকের মাস হিসেবে পালন করে থাকে। শোকের মাস শুধু আওয়ামীলীগ পালন করেনা, পুরো বাঙ্গালীজাতী পালন করে। কারন বঙ্গবন্ধু হলো গোটা বাঙ্গালী জাতির পিতা। তিনি আরো বলেন, রাত ১২টার পর যারা টেলিভিশনে টকশোতে এসে বক্তব্য রাখেন তাদের কথায় মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালায়না। তিনি দেশের গনমানুষের ভাগ্য উন্নয়নের কথা মাথায় রেখেই দেশ চালান। আগে ১০টি ফেরী পার হয়ে দক্ষিনের মানুষ ঢাকায় যেতো যা এখন ইতিহাস। করোনাকালে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ঘাবড়ে গিয়েছিলো, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বিন্দুমাত্র ঘাবড়ায়নি। তিনি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে স্বাস্থবিধির দিকে কড়া নজরদারী করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন। সভায় ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলাম খলিফা, বীর মুক্তিযোদ্বা মনিরুজ্জামান মানিক, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা তরুন শিকদার, রাজাপুর উপজেলা যুবলীগ নেতা মো. ছবির হোসেন, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. ফয়সাল হোসেন মৃধাসহ অনেকে বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠানে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দলীয় নেতা কর্মী, জনপ্রতিনিধি, সুধীজনরা উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে সন্ধ্যা সাতটায় কাঠালিয়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। সাক্ষাত অনুষ্ঠানে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নসহ নানা বিষয়ে মত বিনিময় করেছেন তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »