শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জামাতার হাত ধরে শাশুড়ি উধাও
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জামাতার হাত ধরে শাশুড়ি উধাও

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে বিয়ের দেড় মাস পর জামাতার হাত ধরে শাশুড়ি (৩৮) উধাও হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিষয়টি বুধবার সকালে এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জামাতা সুলতান খাঁ (২৫) উপজেলার রাউতারা গ্রামের মন্টু খাঁর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সুলতান খাঁ গত দেড় মাস আগে দশম শ্রেণির ছাত্রীকে (১৮) সামাজিকভাবে বিয়ে করেন। এর দেড় মাস পর গত শনিবার সন্ধ্যায় জামাতার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান শাশুড়ি। স্বামী, মেয়ে ও ১৫ বছরের এক ছেলে রয়েছে ওই গৃহবধূর।

এ বিষয়ে এলাকাবাসী জানান, বিয়ের আগে সুলতানের সঙ্গে শাশুড়ির পরকীয়া ছিল। দেড় মাস আগে সুলতান ও শাশুড়িকে একই ঘর থেকে অপ্রীতিকর অবস্থায় এলাকাবাসী আটক করেন। এরপর এ ঘটনা ধামাচাপা দিতে সুলতানের সঙ্গে মেয়ের বিয়ে দেন।

এ বিষয়ে জানতে এদিন দুপুরে তাদের (শাশুড়ি) বাড়িতে স্থানীয় সাংবাদিকরা গেলে বাড়ির লোকজন এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বাড়িতে ছিলাম না। এ দিন সকালে এসে বিষয়টি জানতে পারলাম। ঘটনাটি সত্যি ন্যক্কারজনক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »