সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জামিনে মুক্তি পেয়ে গলাচিপায় উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০১৯, ১২:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জামিনে মুক্তি পেয়ে গলাচিপায় উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মু. শাহীন শাহ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে গলাচিপায় আগমন করলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে স্বাগত জানায়।

বুধবার বেলা ১১টায় স্থানীয় পৌর ফেরিঘাটে তাকে বরণ করে একটি আনন্দ মিছিলসহ দলীয় কার্র্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্ত¡রে সমবেত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মানিক মিয়া প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা শাহীন শাহ’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানীমূলক বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরীর পুত্রবধূ ও আইনজীবী উম্মে সালমা আঁখি পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতে উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »