মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে বাদিকে মারধরের অভিযোগ
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ২:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে বাদিকে মারধরের অভিযোগ

আমতলী, বরগুনা সংবাদদাতা।।
জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে মামলার বাদী মোঃ রুবেল হাওলাদার ও তার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী রুবেল হাওলাদার এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রবিবার দুপুরে।
জানাগেছে, তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের রুবেল হাওলাদার জাল জালিয়াতির অভিযোগ এনে ২০২১ সালে হারুন অর রশিদ মুন্সিকে প্রধান আসামী করে মতিয়ার রহমান খাঁনসহ ৮ জনে নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ আগষ্ট সিআইডি জাল জালিয়াতির সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।আদালতের বিচারক প্রতিবেদন গ্রহন করে গত মঙ্গলবার আসামীগনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জাড়ি করেন। ওই মামলায় আসামীগণ রবিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান সকল আসামীর জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে আসামী মতিয়ার রহমানের দুই ছেলে মোঃ মিরাজ, মোঃ শিরাজ খঁান ও তার সহযোগীরা মামলার বাদী রুবেল হাওলাদার ও তার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন। ঘটনার পরপরই আসামীরা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে।
মামলার বাদী মোঃ রুবেল হাওলাদার বলেন, আসামী মতিয়ার রহমান খাঁন জামিনে বের হয়েই তার দুই ছেলে মোঃরাজ, মোঃ শিরাজ খান ও তার সহযোগীতা আমাকে এবং আমার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেছে। তিনি আরো বলেন, মারধর করেই খ্যান্ত হয়নি তারা, মামলা তুলে না নিলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »