● ●


জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন

গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়ে নীরবতা এবং ইসরাইলপন্থি নীতির প্রতিবাদে জার্মান পার্লামেন্টের সামনের একটি পতাকা টাঙানোর খুঁটি থেকে দেশটির জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন কয়েকজন অধিকারকর্মী। খবর আনাদোলুর।রোববার এ ঘটনা ঘটে। ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার ঘটনায় জার্মান রাজনীতিকদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানানোই ছিল এ পদক্ষেপের উদ্দেশ্য।সংগঠনটির সদস্য অ্যারন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে নীরব থাকা, তা সংঘটিত হতে দেওয়া কিংবা সমর্থন করার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে না।ছবি: সংগৃহীত।তিনি বলেন, ‘বিশ্বের যেখানেই গণহত্যা সংঘটিত হোক না কেন, তা আমাদের সবাইকে প্রভাবিত করে। মানবতাবিরোধী অপরাধ বন্ধের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’জার্মান জনগণের উদ্দেশে বার্তা দিতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে অ্যারন প্রশ্ন তোলেন, মানুষ যদি আবারও গণহত্যা ঘটতে দেয়, তাহলে ‘আর কখনো নয়’ অঙ্গীকারের অর্থ কী? সরকারগুলো আন্তর্জাতিক আইন মেনে না চললে সেই আইনের মূল্যই বা কী? আর মানবাধিকার যদি সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয়, তাহলে তার অর্থ কী?তিনি আরো বলেন, ‘যখন জীবন্ত নরক বাস্তবে পরিণত হয়, তখন নাগরিক সমাজের দায়িত্ব হলো নিজেদের ভূমিকা গ্রহণ করা এবং সবার স্বাধীনতা ও জীবনের সুরক্ষায় অবস্থান নেওয়া।’এদিকে বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিন অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীককে অবমাননার অভিযোগে তদন্তও শুরু হয়েছে।সংগঠনটি আগামী দিনগুলোতে জার্মান সরকারের ইসরাইলপন্থী নীতি এবং দেশটিতে অব্যাহত অস্ত্র সরবরাহের বিরুদ্ধে আরো বিক্ষোভের ঘোষণা দিয়েছে। ইসরাইলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ এবং বার্লিনে নিজেদের কারখানা বন্ধের দাবিতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের বিরুদ্ধেও কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা।এমএমআর




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »