● ●


৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

সৌদি আরবজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা রেকর্ড করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নিজ দেশে ফেরত পাঠানো হয় নয় হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসীকে।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে আবাসন আইনসংক্রান্ত ছয় হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইনসংক্রান্ত তিন হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের দুই হাজার ৩৫৩টি ঘটনা রয়েছে। সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে এক হাজার ৬৭৮ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ১৮ জনকে।অন্যদিকে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৮১৩ জন এবং নারী দুই হাজার ২৯৩ জন।আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও নয় হাজার ১৩৯ জনকে নিজ উদ্যোগে দেশে ফেরার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নয় হাজার ৫৮৯ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চালাবেন ট্রাম্প সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, রাজ্যের অভ্যন্তরে পরিবহন করা কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো ধরনের সুবিধা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।মন্ত্রণালয় এসব অপরাধকে গ্রেপ্তারযোগ্য গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।সূত্র: গালফ নিউজআরএ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »