
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট সেনাসদস্য।কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন জানিয়েছে, সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের মাধ্যমে সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫ ঘটনার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ শুরু করেন সেনাসদস্যরা। হামলায় আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ হামলার নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন। তাদের ভাষ্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ এদিকে, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ফেলতে পারে—এমন সহিংস ঘটনা প্রতিরোধে আগাম তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।এ ধরনের হামলার পরিকল্পনা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।সূত্র: আনাদোলুআরএ