শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জাল’ টাকায় ঋণ শোধ করে কারাগারে নারী
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘জাল’ টাকায় ঋণ শোধ করে কারাগারে নারী

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রী নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ঋণ পরিশোধের অভিযোগে মামলায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ওই নারীকে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন জানালে পরবর্তী শুনানি পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি রেখে আদালত তাঁকে কারাগারে পাঠান। উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণা বাদী হয়ে বিউটির বিরুদ্ধে মামলাটি করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুবর্ণার কাছ থেকে প্রায় পাঁচ মাস আগে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি ১৭ হাজার টাকা ঋণ নেন। ১৫ দিন আগে বিউটি ওই টাকা পরিশোধ করেন। সঙ্গে আরও ৭ হাজার পুরোনো টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেন সুবর্ণাকে।

গত সোমবার ওই টাকার বান্ডিল থেকে সুবর্ণা একটি ৫০০ টাকার নোট নিয়ে স্থানীয় দোকানে যান। এ সময় দোকানি সুবর্ণাকে জানান, তার টাকার নোটটি জাল। এরপর বিউটির দেওয়া বাকি টাকা যাচাই করে সেগুলো জাল বলে সন্দেহ করেন সুবর্ণা। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান তিনি।
জিজ্ঞাসাবাদে বিউটি জানান, টাকাগুলো তিনি পাশের কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলে পেয়েছেন। যোগাযোগ করা হলে এনজিওটির কাউখালী শাখার ব্যবস্থাপক জুয়েল তালুকদার বলেন, তাঁরা নগদে নয়, ব্যাংক চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তাফা বলেন, জালসদৃশ টাকার নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে তাঁর রিমান্ড চাওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »