শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জাল ভরে উঠছে ইলিশ: উৎসবের আমেজে জেলেরা দামও ক্রেতাদের নাগালে
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ২:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাল ভরে উঠছে ইলিশ: উৎসবের আমেজে জেলেরা দামও ক্রেতাদের নাগালে

স্টাফ রিপোর্টার ।।
সাগর থেকে ট্রলার বোঝাই করে আসছে ইলিশ। সাইজেও বড়। সরবরাহ বৃদ্ধির কারণে গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে প্রতি মণে দাম কমেছে ১০ থেকে ১২ হাজার টাকা। খুচরা বাজারেও পড়েছে এর প্রভাব। ট্রাক ভর্তি করে ইলিশ পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গতকাল শুক্রবার পর্যাপ্ত পরিমাণ ইলিশের সরবরাহ দেখা গেছে। দুপুর দেড়টার দিকে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ভিড়ে কুতুবদিয়া এলাকার মাছ ধরা ট্রলার এফবি মায়ের দোয়া। ট্রলার থেকে ৭০ মণ মাছ তোলা হয় আড়তে। গড়ে ৩০ হাজার টাকা করে মোট ২১ লাখ টাকায় বিক্রি হয় সব মাছ। ট্রলারে থাকা জেলে আবুল কাসেম বলেন, সাগরে ৪ দিন মাছ ধরেছি। সাগর উত্তাল হওয়ায় নিরাপদে আশ্রয় নিতে মহিপুরে এসেছি। ট্রলারের সব মাছ ২১ লাখ টাকায় বিক্রি করতে পেরে আমি খুব খুশি। এত কম সময়ে এত মাছ এ মৌসুমে আর পাইনি।
সাগরে জাল ফেললেই ধরা পড়ছে ইলিশ। আকারেও বেশ ভালো। দামও ভালো পাওয়া যাচ্ছে, জানালেন ঘাটে নোঙ্গর করা অপর ট্রলার এফবি আকাশ-মনির মাঝি আব্দুল আজিজ। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে গভীর সাগর থেকে মাছধরা ট্রলারগুলো উপকূলে ফিরছে।
তাদের ধরা ইলিশে স্থানীয় বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। মহিপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি দিদার উদ্দিন মাসুম বেপারি জানান, কয়েকদিন ধরে প্রচুর ইলিশ আসছে। সাগর উত্তাল থাকায় বিভিন্ন এলাকার ট্রলারগুলো মহিপুর বন্দরে আশ্রয় নিচ্ছে। আর ওইসব ট্রলারের মাছ এখানে বিক্রি করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন ১৫ থেকে ২০টি মাছভর্তি ট্রাক ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। স্থানীয় বাজারেও কমেছে মাছের দাম। পটুয়াখালী নিউ মার্কেট এলাকায় ১ কেজিতে ৫টি ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। যা গত সপ্তাহে ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। মাছ ব্যবসায়ী মো. জহির বলেন, ‘৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়, ৮০০ গ্রাম থেকে ১ কেজির নিচে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকায় আর ১ কেজির ওপরের সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ৩০০ টাকায়। ইলিশ কিনতে আসা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। কিছু ইলিশ কিনেছি আত্মীয়-স্বজনের বাড়ি পাঠাবো। আরেক ক্রেতা বেল্লাল হোসেন বলেন, ইলিশের দাম একটু কম থাকায় আমি ৫ কেজি ইলিশ কিনেছি। মাছগুলোও ভালো। পটুয়াখালী জেলা মৎস্য অফিসার আজহারুল ইসলাম বলেন, নানা ধরনের অবরোধের কারণে বড় বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেরাও ভালো দাম পাচ্ছেন। বাজারের দামও ক্রেতাদের নাগালের মধ্যে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »