সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাল সনদধারী সহস্রাধিক শিক্ষক সনাক্ত
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাল সনদধারী সহস্রাধিক শিক্ষক সনাক্ত

বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত জাল সনদধারী ১ হাজার ১৫৬ জন শিক্ষককে সনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ)। এসব শিক্ষকদের মধ্যে ৭৯৩ জনের শিক্ষক নিবন্ধন সনদ, ২৯৬ জনের কম্পিউটার সনদ ও ৬৭ জনের বিএড-সাচিবিক বিদ্যাসহ অন্যান্য সনদ জাল বলে নিশ্চিত হয়েছে ডিআইএ।

জাল সনদধারী এসব শিক্ষকদের বেতনের টাকা ফেরত নিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে ডিআইএ। শিক্ষা মন্ত্রণালয় অভিযুক্তদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষকদের এমপিওভুক্তি থাকার ফলে মাসিক পে অর্ডেরে দীর্ঘ দিন ধরে সরকারি বেতন-ভাতা পেয়েছেন। গত ৯ বছরে সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ এ পর্যন্ত নেওয়া টাকার পরিমাণ প্রায় অর্ধশত কোটি।

জাল সনদধারীদের মধ্যে ৭১৭ জন স্কুল ও কলেজ পর্যায়ে, ৩৩৯ জন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত।

ডিআইএর প্রতিবেদন প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকদের নাম, নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানা, যোগদানের তারিখ, এ পর্যন্ত নেওয়া টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে।

কোন বিভাগে কত জন :
ডিআইএর প্রতিবেদন থেকে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগে জাল সনদধারী শিক্ষক আছেন ৪৪৩ জন। তাদের মধ্যে স্কুল-কলেজে কর্মরত ৩২৩ জন। মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আছেন ১২০ জন। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে জাল সনদে শিক্ষকতা করছেন ৩৬৬ জন। তাদের মধ্যে স্কুল ও কলেজে কর্মরত ২৫৬ জন, যাদের কাছ থেকে ১১ কোটি ৭৭ লাখ টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। এ দুই বিভাগের মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত আছেন ১১০ জন, যারা ৪ কোটি ৩৫ লাখেরও বেশি টাকা জাল সনদে এমপিও বাবদ আত্মসাৎ করেছেন।

এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে জাল সনদে কর্মরত ৯৬ জন। যাদের মধ্য স্কুল কলেজে কর্মরত ৪৪ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫২ জন। তাদের কাছ থেকে ৩ কোটি ৩ লাখ ৪৭ হাজারেরও বেশি টাকা ফেরত নেয়ার সুপারিশ করেছে ডিআইএ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »