সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জিনের বাদশা’ জেলহাজতে!
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘জিনের বাদশা’ জেলহাজতে!

 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জিনের বাদশা পরিচয় দিয়ে টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আটককৃতকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কথিত জিনের বাদশা ঈশ্বরগঞ্জ উপজেলার কবির ভোলসোমা গ্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল। জেলার ধুবাউড়া উপজেলার বাগড়া গ্রামের কিতাব আলীর পুত্র শওকত আলীকে ১২০ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেয়ার কথা বলে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক।

জিনের মাধ্যমে টাকা পাইয়ে দেবে বলে সে বিভিন্ন টালবাহানা শুরু করায় শওকতের সন্দেহ হয়। শওকত নিরুপায় হয়ে গত ১৪ ডিসেম্বর প্রতারক বাবুলের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মুস্তাছিনুর রহমান জানান, আটককৃতকে আদালত সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। ২০২০ সালেও প্রতারণার মামলায় ল্যাংড়া বাবুল গ্রেফতার হয়েছিল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »