শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জি এম কাদেরের কাছে ‘দুঃখ প্রকাশ’ রাঙ্গার
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জি এম কাদেরের কাছে ‘দুঃখ প্রকাশ’ রাঙ্গার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের কাছে হঠাৎ ক্ষমা প্রার্থনার বিষয়ে মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জি এম কাদের আমার আত্মীয় ও মুরব্বি। আর আমিও তো তার সম্পর্কে ভালো কিছু বলিনি। তার সঙ্গে সংসদে তো দেখা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সংসদ ভবনের রুমে গিয়ে বলেছি, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত।

রাঙ্গা আরও বলেন, দলীয় পদ থেকে বাদ পড়লেও জাপাতেই আছেন এবং থাকবেন। মসিউর রহমান রাঙ্গা মামলা করেছেন জি এম কাদেরের বিরুদ্ধে।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এতে ছিলেন না দলের সকল পদ হারানো রাঙ্গা। এরপর তিনি উপনেতা জি এম কাদেরের কক্ষে গিয়ে ক্ষমা চান।

জাপায় নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের বিরোধ বহু পুরোনো হলেও গত ৯ জানুয়ারি দেবর-ভাবি যৌথ বিবৃতিতে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে আমরা বদ্ধপরিকর।

জাপা সূত্রে জানা যায়, দু’পক্ষকে নিয়ন্ত্রণে রাখতে সরকারি মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। দু’পক্ষের মিলমিশ হলেও রওশনের পক্ষ নিয়ে জি এম কাদেরকে ‘কুকথা’ বলা রাঙ্গা দলে ফিরতে পারেননি।

জাপা সূত্রে জানা গেছে, রওশনপন্থিরা দলের পদে ফিরবেন। তবে জি এম কাদেরপন্থিদের ঘোর আপত্তি রাঙ্গা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে নিয়ে। জিয়াউল হকের মামলায় আদালতের নিষেধাজ্ঞায় দলীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারছেন না জি এম কাদের। হাইকোর্ট, আপিল বিভাগ ঘুরে বৃহস্পতিবার জেলা জজ আদালত নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। ফলে রওশনের সঙ্গে সমঝোতা হলেও জি এম কাদের কতদিন নিষেধাজ্ঞায় থাকবেন- তা অনিশ্চিত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »