শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে চরফ্যাশনের মৎস্যপল্লীর শিশুরা
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে চরফ্যাশনের মৎস্যপল্লীর শিশুরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাসন উপজেলার মৎস্যপল্লীর শিশুদের কানে পৌঁছায় না স্কুলের ঘণ্টা। যে বয়সে হাতে থাকবে বই, কাঁধে স্কুল ব্যাগ, সে বয়সে ওরা নদীর উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে ধরছে মাছ। হাসি-আনন্দে বেড়ে ওঠার কথা থাকলেও, মাথায় বহন করে মাছের ঝুঁড়ি। করোনায় শিখিয়ে গেছেন বইয়ের পরিবর্তে কাজ।

মৎস্যপল্লীর অধিকাংশ শিশু হয়ে ওঠে মৎস্যজীবী। মাছ ধরা, বিক্রি করা, ট্রলার বা নৌকা থেকে ঝুঁড়ি ভরে মাছ নামানো সহ সবই পারে তারা। পরিবার ও পেটের প্রয়োজনে এভাবেই শিশু বয়সে শ্রমের জালে আটকে যায় অধিকাংশ শিশুর জীবন। উপজেলার বেতুয়া, সামরাজ, খেজুর গাছিয়াসহ বিভিন্ন এলাকার গিয়ে দেখা যায় এমন চিত্র। এই পরিবারগুলোর অসংখ্য শিশুর দিন কাটে এভাবে।

মা রোকেয়া বেগম জানান, ছোট ছেলে বয়স মাত্র ১৩ বছর। যে প্রায় দুই বছর বেশি সময় ধরে তার বাবা ও ভাইদের সাথে নদীতে যাচ্ছে। তিনি আরো জানান, শিশুদের কাঁধে থাকে সংসারের বোঝা। পরিবারের সদস্যদের পেটে জন্য কাজ করতে হয় ছোট ছোট শিশুদের।

মাঝি হানিফ মিয়ার দুই সন্তান জহিরুল (২১) ও আবির (১৪)। সন্তানদের পড়াশোনা নিয়ে হানিফ মিয়া বলেন, আমার পরিবারে সাত সদস্য। একজনের ইনকামে সংসার না। নদীতে জাল ফেলা, মাছ ধরা, এত কাজ একা করা সম্ভব হয় বলেই বাধ্য হয়ে ছেলেদের নিজের সঙ্গে নিয়ে যাই।

তবুও সুন্দর একটি জীবন চায় মৎস্যপল্লীর শিশুরা। পরিবারও চায়, তাদের সন্তানরা বেড়ে উঠুক আর দশটা শিশুর মতই। বাবা হয়েও সন্তানকে শিশুবান্ধব জীবন দিতে না পারার কষ্ট বুকে পাথর হয়ে থাকে। সেই কষ্ট অশ্রু হয়ে জায়গা পায় বাবাদের চোখে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »