● ●


জীবন বদলে দেওয়ার ২০ বছর
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জীবন বদলে দেওয়ার ২০ বছর

বিনোদন ডেস্ক

১৫ বছর বয়সে হলিউডে অভিষেক। এরপর বেশ কয়েকটি সিনেমা করেছেন। কিন্তু অভিনয়ের প্রায় এক দশক পরে করা ‘সুইট হোম অ্যালাবামা’ দিয়ে রিজ উইদারস্পুনের ক্যারিয়ারের গতিপথ বদলে যায়। ব্যাপকভাবে প্রশংসিত ছবিটির ২০ বছর পূর্ণ হচ্ছে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। ছবিটির ২০ বছর পূর্তি উপলক্ষে আবেগাপ্লুত ৪৬ বছর বয়সী অভিনেত্রী লিখেছেন, ‘২০ বছর আগে ‘সুইট হোম অ্যালাবামা’ মুক্তি পায় এবং আমার জীবন পুরোপুরি বদলে দেয়। অসাধারণ সব সহকর্মী জশ, প্যাট্রিক, ডাকোটা, মেলানি, জিন, ইথান, ম্যারি কে, ফ্রেড ও অবশ্যই ক্যানডিন্সের সঙ্গে শুটিংয়ের অবিশ্বাস্য স্মৃতিগুলো মনে পড়ছে।’

ছবিতে নিজের প্রিয় সংলাপের কথাও জানান রিজ, ‘ছবিতে অনেক প্রিয় দৃশ্য আছে, পছন্দের সংলাপও কম নয়। যার একটি, “আমি কি তোমাকে যখন খুশি চুমু খেতে পারি?” প্রথমবার ছবিটি দেখার অভিজ্ঞতা কি কারও মনে আছে?’

‘সুইট হোম অ্যালাবামা’ নামটি নেওয়া হয়েছে ১৯৭৪ সালে মুক্তি পাওয়া লিনার্ড স্কিনার্ড ব্যান্ডের গান থেকে। মুক্তির পর উইকএন্ডেই বক্স অফিস থেকে ছবিটি ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে। তিন কোটি ডলার বাজেটের ছবিটি শেষ পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র থেকেই ১৩ কোটি ডলার আয় করে, অন্যান্য দেশ থেকে আসে পাঁচ কোটি ডলারের বেশি।

ছবিতে তাঁর অভিনয় এতটা গ্রহণযোগ্যতা পাওয়ার কারণ হিসেবে আগে দেওয়া সাক্ষাৎকারে রিজ উইদারস্পুন বলেছিলেন, ‘ছবিতে আমার চরিত্রটি তরুণেরা পছন্দ করেছিলেন। কারণ, পর্দায় চরিত্রটির সেসব জিনিসই করেছে, যা তরুণেরা পছন্দ করে। ছবিটি করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে, শুটিং থেকে শুরু করে পুরো ব্যাপারটিই ছিল খুব উপভোগ্য।’

‘সুইট হোম অ্যালাবামা’র পর অনেক আলোচিত ছবিই করেছেন রিজ উইদারস্পুন। এর মধ্যে অন্যতম ‘ওয়াক দ্য লাইন’। ছবিটির জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান রিজ। সিনেমার বাইরে টিভি সিরিজেও প্রশংসিত হয়েছেন তিনি। তাঁকে দেখা গেছে বহুল প্রশংসিত ও পুরস্কৃত দুই সিরিজ ‘বিগ লিটল লাইজ’ ও ‘লিটল ফায়ার এভরিহোয়ার’–এ। এ ছাড়া অ্যাপল টিভি প্লাসে দ্য মর্নিং শোও পছন্দ করেছেন দর্শক–সমালোচকেরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »