শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জুয়ার আসরে মাসোহারা চেয়ে অবরুদ্ধ এসআই
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জুয়ার আসরে মাসোহারা চেয়ে অবরুদ্ধ এসআই

বগুড়া ব্যুরো

বগুড়া শহরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় মাসোহারা দাবি করায় এসআই মাসুদ রানা ও তাঁর সোর্স ইকবাল হোসেন তোপের মুখে পড়েন। স্থানীয়রা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে দু’জনকে উদ্ধার করে।

শুক্রবার বিকেলে শহরের নাটাইপাড়া (নাপিতপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা থেকে মাসুদ রানাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পাশাপাশি ইকবাল হোসেনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা তাঁর সোর্স ইকবালকে নিয়ে বিকেলে নাপিতপাড়ায় তরুণ কুমার শীলের বাসায় যান। পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে তরুণের মোবাইল ফোন জব্দ করেন। বাসার ভেতর কয়েক যুবক মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এমন অভিযোগ করে পুলিশ সদস্যরা তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পুলিশের এ কর্মকাণ্ড অন্যরা মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে তাঁদের মারধর করেন মাসুদ।

তরুণ শীলের পরিবারের অভিযোগ, পুলিশ বাড়ির নারী সদস্যদেরও মারধর শুরু করলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা এক পর্যায়ে মাসুদ ও ইকবালকে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে অবরুদ্ধ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের উদ্ধার করে থানা নেওয়া হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, পুলিশ সুপারের নির্দেশে এসআই মাসুদ রানাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ইকবালকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »