শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পরিষদ নির্বাচনে বরিশালে আ’লীগের প্রার্থী এ্যাড. এ কে এম জাহাঙ্গীর
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ নির্বাচনে বরিশালে আ’লীগের প্রার্থী এ্যাড. এ কে এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ্যাড এ কে এম জাহাঙ্গীর। তিনি বর্তমানে বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে রয়েছেন। শনিবার রাতে গন ভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি বোর্ডের সভা শেষে নিশ্চিত করেছে বোর্ড সুত্র। এছাড়া বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন এ কে এম জাহাঙ্গীর। তিনি জানান মনোনয়নের বিষয়ে নিশ্চিত হয়েছি। আমাকেই দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে চিঠি পাওয়ার একটি বিষয় তো আছে। শনিবার বিকেল ৪ টায় গন ভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। রাত ৮টায় সভা শেষ হবার আগেই এ্যাড এ কে এম জাহাঙ্গীরের মনোনয়ন পাওয়ার বিষয়টি চাউর হয়। পরে আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত সহকারী মোঃ খাইরুল বাসার ও দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী আজকের পরিবর্তনকে বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন বরিশাল জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোঃ মইদুল ইসলাম,বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বি এম কলেজের সাবেক ভিপি মোঃ আনোয়ার হোসেন এবং বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আনিসুর রহমান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »