শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিরোজপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ১১ সেপ্টেম্বর জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের জেলা পরিষদের প্রথম নির্বাচনেও মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। ওই সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সমর্থিত পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম।

জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মহিউদ্দিন মহারাজ বলেন, নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করছে না। তাই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্যতার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকা উচিৎ। তাছাড়া জেলা পরিষদ নির্বাচনে দল শুধু একজন প্রার্থীকে সমর্থন বা মনোনয়ন দিয়েছে। এখানে দলীয় নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। সেক্ষেত্রে এ নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। জেলা পরিষদের নির্বাচনে অন্য প্রতীকে নির্বাচন হবে। সেক্ষেত্রে আমি মনে করি এ নির্বাচনটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিৎ। কেননা একের অধিক প্রার্থী থাকলে নির্বাচনটাও একটা উৎসবমুখর হয়ে উঠবে। কে জিতবে বা কে হারবে সেটা নির্ধারণ তো করবেন ভোটাররা। তাই তিনি জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের সব ভয়ভীতি, রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ২০১৬ সালের জেলা পরিষদের নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলাম। চেয়ারম্যান থাকাকালে পিরোজপুর জেলা পরিষদকে একটি দুর্নীতিমুক্ত মডেল জেলা পরিষদে পরিণত করেছি। জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন বাস্তবায়ন করেছি। সব উন্নয়নমূলক কাজে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় লোকজনকে সম্পৃক্ত করেছি। আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে আমি দলের মনোনয়ন বোর্ডের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলাম। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। আশা করি দলীয় মনোনয়নের ক্ষেত্রে তিনি আমার আবেদন পুনর্বিবেচনা করবেন।

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা এবং পৌর আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হ্যাপি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. হাসিনা মনি, সহিদুজ্জামান সিকদার এবং মো. আমির হোসেন। এছাড়া সাধারণ সদস্য পদে (পুরুষ) ৩৪ জন এবং সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা।

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার ৫৪টি ইউনিয়ন, দুটি পৌরসভা এবং সাতটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ভোটার সংখ্যা ৭৪৭ জন। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ভোটার ১০৭ জন, নাজিরপুর উপজেলায় ১২০, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৪৬, ভাণ্ডারিয়ায় ৯২, কাউখালীতে ৬৮, ইন্দুরকানীতে ৬৮ এবং মঠবাড়িয়া উপজেলায় ১৪৬ জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »