মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পরিষদ নির্বাচন : পটুয়াখালী চেয়ারম্যান হলেন আ.লীগের পদ বঞ্চিত নেতা হাফিজ
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ নির্বাচন : পটুয়াখালী চেয়ারম্যান হলেন আ.লীগের পদ বঞ্চিত নেতা হাফিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট :
পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের পদবঞ্চিত নেতা ও সতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পটুয়াখালীর আটটি উপজেলায় চলে দুপুর দুইটা পর্যন্ত।

বিজয়ীর প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন। তিনি পেয়েছেন ৪৮৬ ভোট।

এর আগে পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ নির্বাচনে পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান ও মো. মাকসুদুর রহমান। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাঁচ জেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পুরো বরিশালের চোখ ছিলো পটুয়াখালীর দিকে।

হাড়ভাঙা খাটুনি করেও দলের প্রার্থীকে বিজয়ী করতে না পেরে চরম অন্তোষে জেলা আওয়ামী লীগের নেতারা। এ নির্বাচনে বড় ধরনের হারের বিষয়টিতে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজী হননি নেতারা।

বিজয়ী প্রার্থী হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, আমি সব ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি, তার সবগুলোই পালনে চেষ্টা করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »