মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পরিষদ নির্বাচন : রাজাপুরে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিলেন প্রিজাইডিং কর্মকর্তা
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ নির্বাচন :  রাজাপুরে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিলেন প্রিজাইডিং কর্মকর্তা

বিশেষ সংবাদদাতা :
জেলা পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর সোমবার ছিলো ভোট গ্রহন। ঝালকাঠির রাজাপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন সেখানকার দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি উপজেলা প্রশাসনের আইসিটি কর্মকর্তা পদে বর্তমানে কর্মরত।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় ভোট গ্রহন শুরুর পর পাইলট উচ্চ বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাংবাদিকরা পরিস্থিতি দেখতে প্রবেশ করেন। তখন ঐ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কক্ষে ঢুকতে বাধা দেয় এবং উচ্চ বাক্য ছুড়েন। সাংবাদিকরা এর প্রতিবাদে ক্ষিপ্ত হলে দু’পক্ষেই বাক বিতন্ডা হয়। ঘটনার সময় কক্ষে ঐ সময় আসেন জেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. অহিদুজ্জামান মুন্সি। সাংবাদিকদের পক্ষ থেকে তাতক্ষনিক বিষয়টি জানানো হয় এ নির্বাচনের রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জোহর আলীকে। ঘটনার কিছু পরেই ঐ কেন্দ্র পরিদর্শনে আসেন রিটানিং কর্মকর্তা। সাংবাদিকদের নিয়ে তিনি ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন। আবারও সাংবাদিকরা যেনো ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ না করেন সে বিষয় রিটানিং কর্মকর্তাকে অনুরোধ করেন অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তার অনুরোধে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জোহর আলীও সাংবাদিকদের উপরে প্রবেশ না করার জন্য বলেন।

কেনো বাধা দিয়েছিলেন, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ‘কাল অফিসে আসেন তখন বলবো কি হয়েছিলো।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. অহিদুজ্জামান মুন্সি বলেন, ‘ঘটনাটি ছিলো তুচ্ছ, আমি সকল সাংবাদিকদের চিনি তাই পরিস্থিতি নিয়ন্ত্রন করতে আমি সবাইকে অনুরোধ করি এবং কক্ষের ভিডিও ফুটেজ নিতে সহযোগীতা করি। তারা (সাংবাদিকরা) আমার কথায় সন্তুষ্ট হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এবং ভোট গ্রহন শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে শাান্ত পরিবেশ বিরাজ করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »