শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের পাঙ্গাশ!
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের পাঙ্গাশ!

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে বৃহস্পতিবার রাতে নান্নু বয়াতি নামে এক জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি রাতেই ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী এলাকার জেলে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীতে বড়শি পেতে মাছের জন্য অপেক্ষা করছিলেন। রাত ৮টার দিকে তিনি বুঝতে পারেন তার বড়শিতে বড় একটি মাছ ধরা পড়েছে।

অনেক কষ্টে মাছটি তিনি নৌকায় তোলেন। দেখেন বিশাল একটি পাঙ্গাশ। পরে রাত ৯টার দিকে তিনি মাছটি নিয়ে আমতলী পৌর শহরের মাছ বাজারে নাহিদ মৎস্য আড়তে যান। তখন খুচরা মাছ বিক্রেতা আ. জব্বার চৌকিদার সাড়ে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করে ফরিদপুরের এক ব্যবসায়ীর নিকট ১৫ হাজার টাকায় বিক্রি করেন। জেলে নান্নু বয়াতি জানান, বরশিতে ১৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছ পেয়ে তিনি অনেক খুশি। নাহিদ মৎস্য আড়তের মালিক ফোরকান চৌকিদার জানান, পায়রা (বুড়িশ্বর) নদীর এতবড় পাঙ্গাশ মাছ গত ২/১ বছরের মধ্যে আমার আড়তে আসেনি।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, সাগর এবং নদীতে বিভিন্ন সময়ে মাছ ধরা জন্য নিষেধাজ্ঞা থাকায় এখন নদ-নদীতে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ অবাধ চলাচলের সুযোগ পেয়ে দ্রুত মাছগুলো বৃদ্ধি পাচ্ছে। এজন্য জেলেরা এখন নদ-নদীতে বড় বড় সাইজের মাছ পাচ্ছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »