শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে অটোরিকশা ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে অটোরিকশা ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক ।। ঝালকাঠিতে ভাড়া বৃদ্ধির দাবি ও পৌরসভার কর্তৃপক্ষ বিনা কারণে আটকের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়ে কর্মবিরতি পালন করছেন অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। এতে অটোরিকশা না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে অটোরিকশা বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন চালকরা। ধর্মঘটের কারণে বিপাকে পড়া যাত্রীরা জানান, অটোরিকশা বন্ধ থাকার সুযোগে সাধারণ রিকশা ও ভ্যান নির্ধারিতর চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া চাচ্ছে। এর ফলে বাধ্য হয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। অটোরিকশা চালকরা জানান, ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে ৪ মাস ধরে অটোরিকশা ভাড়া বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। তারা ভাড়া বৃদ্ধির প্রতি কর্নপাত না করে উল্টো অটোরিকশা আটক করার জন্য অভিযান চালাচ্ছে। এতে ক্ষুদ্ধ হয়ে চালকরা ধর্মঘটে নেমেছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাইদ খান বলেন, ‘দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে অটোচালকদের পক্ষে পরিবার চালানো কষ্টকর হয়ে উঠেছে। তাই আমরা ভাড়া বৃদ্ধির ডাক দিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা শুনছে না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।’ ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) প্রশান্ত কুমার বলেন, অটোচালকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের দাবির বিষয়ে ঝালকাঠি পৌরসভায় মেয়রের সঙ্গে কথা বলা হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »