সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যবসায়ী সুমন তালুকদারের ত্রান বিতরন
প্রকাশ: ২৪ মে, ২০২০, ২:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যবসায়ী সুমন তালুকদারের ত্রান বিতরন

মামুনুর রশীদ নোমানী :
ঝালকাঠিতে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ও করোনা সংকটে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন তালুকদার। সামাজিক ও মানবিক
কাজে তিনি ইতিমধ্য সর্বস্তরের মানুষের মন জয় করেছেন।


আম্ফানে ক্ষতিগ্রস্থদের  ঝালকাঠি পৌর খেয়াঘাটে মোঃ সুমন তালুকদার এর ব্যক্তিগত অফিসে বসে,ব্যক্তিগত অর্থায়নে, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মাঝে ৫কেজি চাল ও এক কেজি আলু, একটি করে হ্যান্ডওয়াশ দেয়া হয়েছে গত শুক্রবার।

ঝালকাঠীর বিভিন্ন স্থানে শত শত পরিবারের মাঝে প্যাকেট ভর্তি করে ঈদ সামগ্রী উপহার দেন। সামগ্রীর মধ্যে ছিল চাল, পোলার চাল, তেল,বুট,চিড়া, চিনি ও দুধ। এছাড়া নগদ অর্থসহ করোনা প্রতিরোধের বিভিন্ন সামগ্রী বিভিন্ন পেশার মানুষদের মাঝে বিতরন করেছেন।

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ও রমজানের রোজা উপলক্ষে এপ্রিল মাস থেকে একটি ভ্যান গাড়িতে ইফতার সামগ্রী নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারী রোজদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতারণ করেন সুমন তালুকদার।

 


এখন তিনি একই পন্থায় ঈদ সামগ্রী বিতরন করছেন। এছাড়া তিনি মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণসহ হাত ধোয়া কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন সুমন তালুকদার।

ঝালকাঠির ৯নং ওয়ার্ডের কলাবাগানের মানুষ সুমন তালুকদারের ঈদ উপহার পেয়ে তারা আনন্দিত।

এ ব্যাপারে সুমন তালুকদার বলেন, বর্তমান করণা পরিস্থিতিতে, এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। সেই লক্ষ্যে দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, সাবেক সফল শিল্প ও খাদ্য মন্ত্রী, ঝালকাঠির বাসীর অহংকার, আলহাজ্ব আমির হোসেন আমু ইতিমধ্যে ঝালকাঠি বাসীকে দিয়েছেন খাদ্য সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত খোঁজখবর রাখছেন তিনি। আমির হোসেন আমুকে ভালবেসে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম আহমেদ তিনি করোনা পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত, তার খাদ্য সহযোগিতা চলছে, ঝালকাঠী খেটে খাওয়া ও নানা মানুষের মধ্যে।

আমি আমার ব্যক্তিগত ভাবে আমার যা কিছু আছে, আমি তাই নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি মনে করি এ যেন ৭১ এর আর এক পূর্ণ আবৃত্তি, এটা একটা যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জয় হতেই হবে ইনশাআল্লাহ।
সুমন তালুকদার ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজিয়া ট্রেডার্স এর স্বত্বাধীকারী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »