শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে এফিডেভিট করে শেফালী দাসের ইসলাম ধর্ম গ্রহণ
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এফিডেভিট করে শেফালী দাসের ইসলাম ধর্ম গ্রহণ

আবু সায়েম আকন : বাংলাদেশের প্রায় এলাকাতেই একই সমাজে হিন্দু-মুসলিম পরিবারের বসবাস। মুসলিমদের ইসলামী সংস্কৃতি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন অপু-শেফালী দম্পতি। নিজেরা মনে মনে প্রতিজ্ঞা করে ইসলামী রীতি-নীতি অনুযায়ী দাম্পত্য জীবন যাপন করতে শুরু করেন। একপর্যায়ে পারিবারিক চাপের বিষয় চিন্তা করে ২০১৯ সালে অপুর্ব দাস অপু একাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নতুন নাম নিজেই পছন্দ করে রাখেন “আব্দুল্লাহ আল মুইন”। আদালতে এফিডেভিট না করলেও পারিবারিকভাবে নিজেরা ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে ইসলামী নিয়মেই তারা দাম্পত্য জীবনযাপন করতে থাকেন। বুধবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এফিডেভিট (নং-২০৭৫, তাং-০৯-১১-২২ইং) করে আব্দুল্লাহ আল মুইনের স্ত্রী শেফালী দাসও ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি নিজের পছন্দেই নতুন নাম রাখেন “আমেনা বেগম”। মুইন-আমেনা দম্পতির একটি শিশু পুত্র সন্তান রয়েছে। নওমুসলিম এ দম্পতি রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা। আমেনা একই এলাকার সুধীর দাসের কন্যা।

এফিডেভিটে উল্লেখ করা হয়, প্রতিবেশী মুসলমানদের জীবনাচরণের আকৃষ্ট হয়ে ইসলামী বই-পুস্তক পড়াশুনা করি। স্রষ্টা সম্পর্কে চিন্তা-ভাবনা করে ইসলামই একমাত্র প্রকৃত সত্য ধর্ম বলে প্রতিয়মান হয়। তাই আল্লাহ আমাদের একমাত্র প্রভু ও হযরত মুহাম্মদ সা. আমাদের নবী এবং পবিত্র আল কুরআন একমাত্র ঐশিগ্রন্থ’র উপর বিশ্বাস দৃঢ়ভাবে স্থাপন করি। আমার ইসলাম ধর্মগ্রহণে আমাকে কেউ বাধ্য করেনি। আমার স্বামীও ইতিপূর্বে ইসলাম ধর্মগ্রহণ করে “আব্দুল্লাহ আল মুইন” নাম রেখেছেন। স্বেচ্ছায় স্বজ্ঞানে নিজ ইচ্ছায় আদালতে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন থেকে আমেনা বেগম নামে পরিচিত হবেন বলে জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »