শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে করোনায় এক বিচারকের মৃত্যু
প্রকাশ: ২৮ জুলাই, ২০২১, ৪:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে করোনায় এক বিচারকের মৃত্যু

 

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন। সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ। তাঁর মৃত্যুতে ঝালকাঠির বিচার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে বিচার কার্য পরিচালনা করতেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। সানিয়া আক্তারের লাশ কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তাঁর মৃত্যুতে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধরণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু)সহ আইনজীবী সমিতির পেশাদার আইনজীবীবৃন্দ শোক প্রকাশ করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »