● ●


‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘বাঁধনহারা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৯ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে উপন্যাসটির বিষয়বস্তু, চরিত্র, সাহিত্যিক বৈশিষ্ট্য এবং এর মাধ্যমে প্রকাশিত লেখকের জীবনদর্শন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন বন্ধুরা।

পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন। এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।

সাধারণ সম্পাদক মোহসিনা রহমান বলেন, ‘বাঁধনহারা’ শুধু একটি প্রেমের উপন্যাস নয়; বরং এর মধ্য দিয়ে নজরুল মানুষের মনের স্বাধীনতা, আবেগ ও প্রচলিত সামাজিক বাঁধন থেকে মুক্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, ‘নজরুলকে আমরা সাধারণত বিদ্রোহী কবি হিসেবেই বেশি জানি। কিন্তু “বাঁধনহারা” পড়লে তাঁর কথাসাহিত্যের দক্ষতা, মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এবং ভিন্নধর্মী সাহিত্যচিন্তার পরিচয় পাওয়া যায়।’

.

প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘উপন্যাসটির চরিত্রগুলোর আবেগ, ভালোবাসা ও মানসিক দ্বন্দ্ব আমাদের বাস্তব জীবনের নানা অনুভূতির সঙ্গে মিলে যায়। সময় বদলালেও মানুষের মনের অনেক অনুভূতি একই রকম থেকে যায়।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘“বাঁধনহারা” উপন্যাসের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম মানুষের স্বাধীন সত্তা, প্রেম ও সামাজিক সীমাবদ্ধতার বিষয়গুলোকে তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম আমাদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে মানুষ ও জীবনকে নতুনভাবে বুঝতে শেখায়।’

এর আগে পাঠচক্রে উপন্যাসটির নির্বাচিত অংশ পাঠ করেন বন্ধুরা এবং পাঠচক্র শেষে বইটি বন্ধুসভা কর্তৃক উপহার পান পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু রাহিম, মিশরী, রিফাত, তালহাসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ববি বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »