মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে পেয়ারা বাগানে মিললো এনজিও কর্মকর্তার লাশ
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পেয়ারা বাগানে মিললো এনজিও কর্মকর্তার লাশ

আবু সায়েম আকনঃ

ঝালকাঠি সদর উপজেলার কির্তিপাশা ইউনিয়নের কাপরকাঠী গ্রামের পেয়ারা বাগানে মিললো এনজিও কর্মকর্তার লাশ। প্রাথমিকভাবে পুলিশ এটাকে হত্যাকান্ড বলে ধারনা করছে।

নিহতের পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম সজল চন্দ্র (৩২)। নিহত সজল কির্তিপাশা ইউনিয়নের দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করতেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, কেউ হয়তো তাকে হত্যা করে লাশ পেয়ারা বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে।

স্থানীয় পরিমল সমদ্দার বলেন, কাপরকাঠী গ্রামের যতিন কয়ানের পেয়ারার বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ বৃহস্পতিবার সকাল থেকে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুর রহিম বলেন, কির্তিপাশা বাজারসহ, পার্শবর্তী কাপরকাঠী, ভীমরুলী ও বাউকাঠি গ্রাম এলাকায় সজল চন্দ্র এনজিও কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত। ঘটনাটি পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে বলেও আশাবাদি তিনি।

এ তথ্য নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছি। মৃত্যুর কারন জানতে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ আছে বলেও তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »