শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে বিচারের দাবিতে লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিচারের দাবিতে লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়ায় রাকিবুল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মানবন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজনরা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নিহত রাকিবুলের স্ত্রী হাসি বেগম, বাবা মো. শফি হাওলাদার, মা লিলি বেগমসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৭ সেপ্টেম্বর পৈত্রিক সম্পত্তিতে আমন ধানের চারা রোপণ করার চেষ্টা করলে লাঠি নিয়ে হামলা চালান দক্ষিণ চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদারসহ প্রমুখ। তাদের হামলায় রাকিবুল ইসলাম, শফি উদ্দিন ও তরিকুলসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাকিবুলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ওই ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »