সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

সংবাদ দাতা ঝালকাঠি ।।
ঝালকাঠির ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দশ লাখ টাকা ঘুষের বিনিময়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া অন্য প্রার্থীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গত ২ সেপ্টেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৯ প্রার্থী অংশ নেয়। ৮ জন প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে তিনজনকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষায় ২৫ এর মধ্যে ২২ পেয়ে প্রথম হওয়া মো. সোলায়মানকে ডাকা হয়নি মৌখিক পরীক্ষায়। তাঁর পরিবর্তে দশ লাখ টাকার বিনিময়ে তৃতীয় স্থানে থাকা খাইরুল হাসান নামে এক যুবককে ওই পদে নিয়োগ দেন অধ্যক্ষ। চাকরি প্রার্থী মো. সোলায়মান বলেন, খাইরুল হাসান তৃতীয় স্থানে ছিল। সে লিখিত পরীক্ষায় পেয়েছে ১৪ নম্বর। আমি পেয়েছি ২২ নম্বর, তবুও আমাকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়নি। গোপনে তারা ১০ লাখ টাকার বিনিময়ে খাইরুলকে নিয়োগ দিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এ ব্যাপারে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাউয়ুম বলেন, বিধি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। যারা অকৃতকার্য হয়েছে, তারাই বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »