সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে কমিটির উপর সন্ত্রাসী হামলা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে কমিটির উপর সন্ত্রাসী হামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ৮নং ওয়ার্ডে নাক্তা আজিজিয়া নূরানী মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় মো. রুস্তুম হাওলাদার ও তার দুই ছেলে রাসেল হাওলাদার ও রাজু হাওলাদারের নেতৃত্বে হামলা, ভাঙ্গচুর ও একজন মাদ্রাসা কমিটির তৌহিদি সদস্য মো.খোকন হাওলাদার (৪৫) গুরুত্বর রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছেন এলাকার ইসলাম প্রিয় মুসুল্লিসহ মাদ্রাসার কমিটির সদস্যরা।

তারা বলেন, আমরা এই নৃশংস সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই। যারা পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলক নাক্তার শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। মুসুল্লিরা আরো বলেন, আজিজিয়া মাদ্রাসায় হামলার ঘটনা শয্য করা হবে না। দেশীয়ও অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মাদ্রাসা তৈরির ইট,বালু ও সিমেন্ট ফেলে দিয়ে,মাদ্রাসার কমিটির ৫নং সদস্য খোকনকে রক্তাক্ত করে চরম দৃষ্টতা আর দুঃসাহস দেখানো হয়েছে।

গ্রুত্বর আহত খোকন হাওলাদার বলেন, ঘটনাটি মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় রুস্তুম হাওলাদারের নেতৃত্বে তার দুই ছেলেসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা ও ভাঙ্গচুর করে। এসময় আমি প্রতিবাদ করলে তারা আমার উপর খিপ্ত হয়ে রাসেলের হাতে থাকা রামদাও দিয়ে আমার মাথার উপর কোপ দেয় ও রাজুসহ অন্যান্যরা লাথি ঘুসি মারতে থাকলে আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাই। আমার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আমার অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেবাচিমে রেফার করেন। বর্তমানে আমি বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে আছি। মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। ডাক্তার সিটি স্ক্যান করার জন্য দিয়েছেন। মাদরাসা নির্মাণে বাধা দিতে এসে এ হামলার ঘটনা ঘটায় তারা। আমি উক্ত ঘটনার তীব্রনিন্ধা জানাই ও দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রধান পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »