সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠির গুয়াটন শাখা পোষ্ট মাষ্টারের কাছ থেকে জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ ॥মামলার প্রস্তুতি
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠির গুয়াটন শাখা পোষ্ট মাষ্টারের কাছ থেকে জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ ॥মামলার প্রস্তুতি

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘরের পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের কাছ ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প জব্দ করা হয়েছে। ডাক বিভাগের পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয়ে পরিদর্শন কালে এ জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন জব্দকৃত জাল রেভিনিউ ষ্টাম্প নিজের কাছে রাখা ও দীর্গ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্পের ব্যবসার কথা স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে তিনি অস্থায়ী কার্যালয়ের কাগজপত্র ও সরকারী রেভিনিউ ষ্টাম্প তল্লাশী করেন। এক পর্যায়ে বেলায়েত হোসেনের দোকানের কাগজপত্রের নীচে একটি ফাইলের মধ্য থেকে ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদ কালে সে লোভে পড়ে দীর্গ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্প বিক্রির কথা স্বীকার করে লিখিত স্বাকারোক্তি প্রদান করেন। এক পর্যায়ে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত লোকজনের স্বাক্ষর গ্রহনের সুযোগে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে বিভাগীয় পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার জানায়, প্রতি বছরের ন্যায় নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে সকল শাখা ডাকঘর গুলোতে সরকারী রেভিনিউ ষ্টাম্প পরিদর্শনে তিনি মঙ্গলবার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনে যান। সেখানে শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন তাকে বরাদ্দকৃত সরকারী রেভিনিউ ষ্টাম্পের চেয়ে বেশী টাকার হিসাব দেখালে বিষয়টি তার সন্দেহ হয়। এক পর্যায়ে শাখা পোষ্ট মাষ্টার বেলায়েতের কার্যালয় তল্লাশী করে জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায়।

তিনি আরো জানান, ঘটনাটি তিনি ত্ৎক্ষনিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়েরসহ বিভাগীয় ব্যবস্থাও গ্রহন করা হবে বলে তিনি আরো জানান।

উল্লেখ এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত গুয়াটন শাখা পোষ্ট মাষ্টার কথিত ডাক্তার বেলায়েত হোসেনের আত্মগোপনে থেকে পরিদর্শন কর্মকর্তাকে মোঃ রিয়াজ হাওলাদারকে বিষয়টি মিটমাটের জন্য অনুরোধ করেন। এমন কি মামলা দায়ের থেকে বিরত রাখতে প্রভাবশালী রাজনৈতিক মহলে দৌড়ঝাপ করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »