সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতাসহ ৯ জনের নামে ডিজিটাল আইনে মামলা
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতাসহ ৯ জনের নামে ডিজিটাল আইনে মামলা

ঝালকাঠি প্রতিনিধি :

ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা সুজনের সেক্রেটারি মঈন তালুকদার, আওয়ামী লীগ নেতা খসরু নোমান ও এশিয়ান টিভির দুই সাংবাদিকসহ ৯ জনের নামে মামলা হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু। আদালতের বিচারক গোলাম ফারুক নালিশি মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ঝালকাঠি থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও তার ছেলে মনিরুল ইসলাম তালুকদারের সঙ্গে আসামিদের ঝালকাঠির ৫ নদীর মোহনায় ইকোপার্ক বাস্তবায়নের আন্দোলন নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন। ইকোপার্ক এবং মেয়রপুত্র মনিরুল ইসলাম তালুকদারের কিছু বিষয় নিয়ে গত ২১ জানুয়ারি এশিয়ান টেলিভিশনে ১৯ মিনিটের একটি প্রতিবেদন প্রচার করা হয়।

মেয়র লিয়াকত আলী তালুকদারে অভিযোগ- তাদের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এশিয়ান টেলিভিশন ‘এশিয়ান সার্চ’ নামের একটি অনুষ্ঠানে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে। এমনকি আসামিরা প্রচারিত সংবাদের ভিডিও ক্লিপ ঝালকাঠি শহরের বারোচলা এলাকায় জনসম্মুখে প্রযুক্তির অপব্যবহার করে প্রজেক্টরের মাধ্যমে প্রচার করেছে, যা ঝালকাঠির সর্বস্তরের জনগণ দেখে এবং শোনে।

মামলার আসামিরা হলেন- এশিয়ান টেলিভিশনের রিপোর্টার রবিউল ইসলাম ও শামীম হোসেন, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, অবসরপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোয়েবুর মোর্শেদ সোহেল, যুগ্ম সম্পাদক শাহীন খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, যুবলীগকর্মী কাজী মারুফ হোসেন ইরান ও বাদল হোসেন।

মামলার বাদীর আইনজীবী মো. সাইদুল ইসলাম বলেন, বরিশাল সাইবার ট্রাইব্যুনালের এ আদেশ ঝালকাঠি থানায় যাওয়ার পরে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পরে আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

মামলার অন্যতম আসামি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, জেলা সুজনের সেক্রেটারি ও ঝালকাঠি ইকোপার্ক, নদী খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মঈন তালুকদার বলেন, আমার সঙ্গে বা আমাদের সংগঠনের কারো সঙ্গে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের বিরোধ নেই। গত কয়েক মাস আগে মেয়র এবং তার ছেলে মনির তালুকদার ঝালকাঠি ইকোপার্কের ৯০ একর জমি আদালত থেকে কৌশলে ডিক্রি করিয়ে নেন। আমি ঝালকাঠির নাগরিক হিসেবে ওই একতরফা ডিক্রি বাতিলের জন্য মামলা করেছি এবং ইকোপার্ক বাস্তবায়নের জন্য সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। সে কারণে আমাকে দমানোর জন্য আমিসহ ৯ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলা আমরা আইনগতভাবে মোকাবেলা করব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »