সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝুঁকি নিয়ে অসহায়দের পাশে এক মানবিক পুলিশ কর্মকর্তা
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝুঁকি নিয়ে অসহায়দের পাশে এক মানবিক পুলিশ কর্মকর্তা

এক জন মানবিক পুলিশ কর্মকর্তা এম এম মাহমুদ হাসান

স্টাফ রিপোর্টার : মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশেই চলছে লকডাউন, অনেকের ঘরেই খাবার নেই। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ, তখন নিরুপায় হয়ে মুঠোফোনে তাদের সমস্যার কথা বলেন ২ ব্যক্তি। কিছুক্ষণ পর ঝালকাঠির সৎ ও নিষ্ঠাবান সাহসি পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান তাঁদের পরিবারে ১০ দিনের জন্য খাবার পৌঁছে দেন।


সোমবার (১৩ এপ্রিল) ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার এ ঘটনা ঘটে। জানা যায়, ঝালকঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার অসহায় দু’টি পরিবার থেকে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসানকে ফোন দেওয়া হয়। ফোন পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঐ পরিবারের জন্য মুহূর্তেই খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এতো অল্প সময়ের মধ্যে খাবার পেয়ে পুলিশের এমন মানবিক আচরণে ঐ পরিবারগুলো রীতিমত অবাক ও খুশী হয়েছে।

এম এম মাহমুদ হাসান বলেন বলেন, সৎ ও আদর্শবান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের জন্য এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি অনেক পরিবারকেই। খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এছাড়াও তিনি বলেন “দেশের বিভিন্ন জেলায় এমনকি অবস্থানরত ঝালকাঠিবাসী এমনকি প্রবাসীরাও দেশের এমন সংকট মুহূর্তে পরিবারে খাদ্যসামগ্রী পাঠানোর জন্য জানিয়েছেন। এমন প্রত্যেক পরিবারেই খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।
তিনি বলেন – আমরা জনগণের পুলিশ, জনগণেরই সেবক। দেশের এ ক্রান্তিলগ্নে আইজিপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ মানবিক দর্শনে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জনগণের যেকোন প্রয়োজনে আমরা অগ্রভাগে থেকেই কাজ করব, এটাই আমাদের অঙ্গীকার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »