মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাকায় কেনা হলো ভোট, পরে দেখা গেল সবই জাল নোট
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টাকায় কেনা হলো ভোট, পরে দেখা গেল সবই জাল নোট

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯টির প্রায় প্রতিটি ওয়ার্ডেই অর্থের বিনিময়ে গোপনে ভোট কেনাবেচার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তোলপাড়। তবে সরাসরি অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেননি রিটার্নিং কর্মকর্তা। হেরে যাওয়ার পর দু’একজন প্রার্থী আক্ষেপ করে বলেছেন, ‘অর্থ না থাকায় ভোট কিনতে পারিনি, শেষপর্যন্ত জিততেও পারিনি।’

৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী প্রার্থী সুমন সরকারের বিরুদ্ধে নকল টাকা সরবরাহ করে ভোট কেনার গোপন তথ্য ফাঁস হয়েছে। বেশ কয়েকজন ইউপি সদস্য ভোটার নকল টাকা চালাতে না পেরে আক্ষেপ করেছেন। ফেঁসে যাবার ভয়ে অভিযোগ দেননি কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দু’একজন মন্তব্য করেছেন।

রায়গঞ্জের স্থানীয় সাংবাদিক সেখ মোস্তফা নুরুল আমিন সোমবার ফেসুবুকে লেখেন, ‘আজ জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জের এক সদস্য প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে তার পক্ষে ভোট আদায়ের কৌশল হিসেবে তালিকাভুক্ত ভোটার অর্থাৎ সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বারদের টাকার বান্ডিল দিয়েছেন গত রাতে। আজ ভোট দিয়ে কিছু কেনাকাটা আর ফুর্তির জন্য বের হন তারা। কিন্তু পরখ করে দেখেন রাতের অন্ধকারে কেনা-বেচার সব টাকাই জাল। কয়েক মেম্বার তাদের সেই প্রার্থীকে বিষয়টি অবহিত করলে তিনি সাফ জানিয়ে দেন, জাল নোট যার কাছে পাওয়া যাবে তাকেই কিন্তু পাকড়াও করবে পুলিশ। এ কথা শুনে স্তব্ধ হন তারা। ভোট কেনা-বেচার বাজারে এভাবে কত কিছুই না ঘটছে।’

অন্যদিকে, অভিযুক্ত প্রার্থী সুমন সরকার রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। জেলা পরিষদের সদস্য পদে (বৈদ্যুতিক পাখা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন। ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘জালনোটের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। তবে কে কাকে জাল টাকার বান্ডিল দিয়েছে সেটা জানা নেই।’

অভিযোগ অস্বীকার করেছেন বিজয়ী প্রার্থী সুমন সরকার। তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে। কোনো ইউপি সদস্যকে জাল টাকার বান্ডিল দেইনি।’

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বলেন, ‘মূলত প্রক্রিয়া করেছি নারী ভোটার সংগ্রহে। এবার পুরুষ ভোটারদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই ছিল না। অর্থ খরচের বিষয়টিও অমূলক।’

সিরাজগঞ্জ পৌর শ্রমিক লীগের আহ্বায়ক মো. খালেদ মোশারফ শাওন এবারের সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে হাতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনিসহ মোট পাঁচ প্রার্থীর জামানত বাতিলও হচ্ছে এ ওয়ার্ডে। টিউবওয়েল প্রতীকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক। খালেদ মোশারফ শাওন বলেন, ‘আমি সৎ শ্রমিকবান্ধব মানুষ। সততাই একমাত্র পুঁজি। অবৈধভাবে ভোট কেনার অর্থও আমার নেই। যদি অন্যদের মতো অঢেল টাকা খরচ করে অবৈধভাবে ভোট কিনতে পারতাম, তাহলে জিততেও পারতাম। জামানতও বাতিল হতো না।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, ‘নির্বাচনে অর্থ লেনদের হয়ে থাকলেও আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ নেই।’

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘জাল নোট দিয়ে ভোট কেনাবেচার বিষয়ে কেউই জানায়নি বা অভিযোগও দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »