শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টেক্সটাইল শ্রমিকদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেক্সটাইল শ্রমিকদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

শ্রমিক পিটিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর সোনারগাঁও টেক্সটাইলসে এ ঘটনা ঘটে।

সিরাজ নামে এক শ্রমিক জানান, দুপুরে টেক্সটাইল মিলে যাওয়ার সময় একজন শ্রমিক পূর্বে অনুপস্থিত থাকায় তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় গেটের নিরাপত্তা কর্মীরা। পরে অন্যান্য শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদ করলে মিলের ভেতরে মালিকদের নিজস্ব লোকজন হামলা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ দেখালে ও রাস্তা অবরোধ করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

হামলায় আহত শ্রমিক খুকু মনি জানান, হাফিজ ও মনিরের নেতৃত্বে অন্তত দশজন ব্যক্তি তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালালে ৬-৭ জন আহত হয়েছেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। পরে বাসদের সদস্য সচিব মণীষা চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন।

সোনারগাঁও টেক্সটাইলসের উপ-মহাব্যবস্থাপক খায়রুল ইসলাম জানান, সকালে একজন শ্রমিকের পূর্বের অনুপস্থিতি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। পরে আমি শুনেছি কে বা কারা তাদের উপর হামলা করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধদের দাবির পরিপ্রেক্ষিতে ৬ জনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, শ্রমিকদের অনুপস্থিতি নিয়ে একটা ঝামেলা হয়, এর ফলে কিছু শ্রমিক বিক্ষোভ করে এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »