বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


টেনশনে টেলিভিশন বন্ধ করে রেখেছিলাম: পরীমনি
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেনশনে টেলিভিশন বন্ধ করে রেখেছিলাম: পরীমনি

 বিনোদন ডেস্ক 

কাতারে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারের ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে উঠেছে এবারের বিশ্বকাপ।

এই ম্যাচে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ দেখে আনন্দে আত্মহারা ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি।

জয়ের উচ্ছ্বাসের ঘোরই কাটছে না।পরীমনি বলেন, ‘বিশ্বাস করেন, এখনো আমি ঘোরের মধ্যে আছি। মনে হচ্ছে এখনো খেলা চলছে।

খেলার ফলাফল এই বুঝি কী হয়ে যায়। ঘোরই কাটছে না। আমার জীবনে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ আগে দেখিনি। খেলা চলাকালে প্রতিটি মুহূর্ত আমাকে আতঙ্কিত করেছে।

প্রিয় দল আর্জেন্টিনার প্রাণভোমড়া মেসির প্রচণ্ড ভক্ত পরীমনি বিশ্বকাপের শুরু থেকেই তাকে (মেসি) নিয়ে তার উন্মাদনার ছবি, ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করে আসছিলেন পরীমনি।

কিন্তু ফাইনাল খেলায় প্রতিপক্ষ দল ফ্রান্স, খেলোয়াড় এমবাপ্পেকে নিয়ে কিছুটা টেনশনেই ছিলেন তিনি। তাই টেলিভিশন বন্ধ করে খেলা না দেখার চিন্তা করেছিলেন। খেলা শুরুর পর কিছু সময়ের জন্য টেলিভিশন বন্ধও করে রেখেছিলেন তিনি।

পরীমনি বলেন, যখন মেসিরা দুই গোল দিয়ে দেয়, তখন রাজ আমাকে খবরটি জানায়। আমি চিৎকার দিয়ে আবার খেলা দেখতে বসি।এরপর অঘটন শুরু হয়। খেলার শেষ পর্যায়ে গিয়ে ফ্রান্স গোল পরিশোধ করে দিলে পরীমনি আবার টেনশনে পড়ে যান।

তিনি বলেন, যখন গোল পরিশোধ হয়ে যায়, আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। আমি আর টেলিভিশনের সামনে থাকতে পারিনি। ওই সময় আমার যা অবস্থা হয়েছিল, আর্জেন্টিনা হেরে গেলে আমাকে নির্ঘাত হাসপাতালে নিতে হতো রাজকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »