রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঠাকুরগাঁওয়ে সাফজয়ী সোহাগী ও স্বপ্নাকে গণসংবর্ধণা
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ১২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সাফজয়ী সোহাগী ও স্বপ্নাকে গণসংবর্ধণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল বিজয়ী দলের সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে গণসংবর্ধণা দিয়েছেন জেলা প্রশাসন ঠাকুরগাঁও।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো তাদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

সকালে নিজ বাড়ি থেকে ঢাক ঢোলের সুরে গাড়ি বহর করে তাদেরকে আনা হয় গণসংবর্ধনায়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

অভ্যর্থনা ও গণমানুষের এমন ভালবাসা পেয়ে সোহাগী ও স্বপ্না বলেন, এমন একটি দিন আমাদের জীবনে আসবে আমরা কখনো ভাবতে করতে পারিনি। এত বেশী ভালোবাসা পাচ্ছি বলার মত নেই। আমরা ঠাকুরগাঁওবাসীর কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের তাজুল স্যারের প্রতি। যিনি আমাদের এখানে আসতে সাহায্য করেছেন। তিনি এমন উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আজ এত ভালবাসা পেতাম না। সেই সাথে যারা আমাদের কোচ ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা রাখছি এ সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আশা করি সৃষ্টিকর্তার রহমতে একদিন বিশ্বকাপ খেলব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »