সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিভোর্সের গুঞ্জন, মুখ খুললেন নিশিতা বড়ুয়া
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিভোর্সের গুঞ্জন, মুখ খুললেন নিশিতা বড়ুয়া

ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। নিয়মিত গান করেন। এদিকে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে তার সংসার ভাঙার গুঞ্জন। ২০২১ সালে দীপংকর বড়ুয়া নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। তাদের দুজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রাম। পারিবারিকভাবে সে বছরের ২৪ ফেব্রুয়ারি হয়েছিল বিয়ে।

শোনা যাচ্ছে, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে নিশিতার। গায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য। তাদের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন অনেকে।

তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন নিশিতা। তিনি বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যা খবর। আমরা একসঙ্গেই আছি। আমাদের ভালো চায় না যারা তারা এসব ছড়াচ্ছে।’


তিনি আরও বলেন, ‘লোকে তো এখন সব ফেসবুকে দেখতে চায়। হয়তো সেখানে আমরা একসঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করছি না বলে তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই। আমি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক না। আমার স্বামীও ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করে। এই সুযোগেই হয়তো এসব গুঞ্জন ছড়াচ্ছে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »