শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ডুবোচরে উঠিয়ে থামানো হলো নিয়ন্ত্রণ হারানো লঞ্চ
প্রকাশ: ৩ আগস্ট, ২০২২, ৯:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডুবোচরে উঠিয়ে থামানো হলো নিয়ন্ত্রণ হারানো লঞ্চ

হাইড্রোলিক স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারানো লঞ্চটি ডুবোচরে উঠিয়ে থামানো হয় গতি। এতে লঞ্চের কয়েক শ যাত্রীর জীবন নিরাপদ করেন মাস্টার আলমগীর সরদার।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১১ লঞ্চ চাঁদপুর এলাকার মেঘনায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত লঞ্চটি চর থেকে নামানো যায়নি বলে জানা গেছে।

সুন্দরবন-১১ লঞ্চের মাস্টার আলমগীর সরদার জানান, মঙ্গলবার রাত ৯টায় তিনি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত ১১টার দিকে স্টিয়ারিংয়ের হাইড্রোলিক বিকল হয়ে যায়। তখন লঞ্চের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না।

এতে লঞ্চটি অন্য নৌযানের সঙ্গে সংঘর্ষসহ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। লঞ্চ ও যাত্রীদের নিরাপদ রাখার জন্য সুন্দরবন- ১১ লঞ্চটি ডুবোচরে উঠিয়ে দেওয়া হয়। পরে সুরভী-৭ নামক আরেকটি লঞ্চ এসে যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে গেছে।

মাস্টার আলমগীর সরদার জানান, হাইড্রোলিক সচল করা গেলেও লঞ্চটি ডুবোচর থেকে নামানো যাচ্ছে না। বুধবার রাত ১১টার দিকে পূর্ণ জোয়ার হলে সুন্দরবন-৯ ও সুন্দরবন-১০ লঞ্চের সাহায্যে টেনে ডুবোচর থেকে নামানো হবে।

বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সুন্দরবন-১১ লঞ্চের যাত্রীরা বুধবার ভোর ৫টায় সুরভী-৭ লঞ্চে নিরাপদে বরিশালে পৌঁছেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »