সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকায় আসতে গোছগাছ শুরু শ্রীলেখার
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকায় আসতে গোছগাছ শুরু শ্রীলেখার

অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঢাকায় আসতে ইতোমধ্যে গোছগাছ শুরু করে দিয়েছেন। বাংলাদেশে পা রাখার জন্য মুখিয়ে আছেন এই নায়িকা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। আর সেখানে অংশ নিতেই ঢাকায় আসছেন এই অভিনেত্রী।

বুধবার (১১ জানুয়ারি) ভাঁজ করা কাপড়ভর্তি ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে খুবই শীঘ্রই আমি আসছি।’

ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘এবং ছাদ’ সিনেমার গল্প। এতে মধ্য বয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোটপর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি।

এদিকে, আগামী ১৫ জানুয়ারি ঢাকায় নামার কথা রয়েছে অভিনেত্রী শ্রীলেখার। ১৬ জানুয়ারি বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী রয়েছে। ১৯ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা। একই মিলনায়তনে ২১ জানুয়ারি বেলা ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে।

বাংলাদেশি সিনেমা ‘জেকে-১৯৭১’ প্রদর্শনের মধ্য দিয়ে ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। ২২ জানুয়ারি পর্যন্ত ৭০টি দেশের ২৫৪টি সিনেমা দেখানো হবে। বিভিন্ন বিভাগের সেরা সিনেমার জন্য রয়েছে পুরস্কার। শ্রীলেখার সিনেমাটি নির্বাচিত হয়েছে নারী নির্মাতা বিভাগে।

শ্রীলেখার পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দেন তারা। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসছেন সিনেমা নিয়ে। দেখা যাক এক ফাঁকে পূর্বপুরুষের ভিটা দেখতে যান কিনা তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »