
দেশের আবাসনে উন্নত বিশ্বের আদলে ভিন্ন রূপ এনে দিতে নতুন নতুন উঁচু ভবন গড়ছে শান্তা হোল্ডিংস। এসব ভবনে আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক ও শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠান এক ছাদের নিচে বিশ্বমানের কর্মপরিবেশ পাচ্ছে।
বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রূপ নিচ্ছে ঢাকার তেজগাঁও। এই রূপান্তরের অন্যতম প্রতীক হিসেবে গড়ে উঠেছে শান্তা হোল্ডিংসের ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’। প্রায় ৫০০ ফুট উঁচু ভবনটি ছড়িয়ে আছে প্রায় ৬ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকায়। নকশা করেছেন স্থপতি এহসান খানের নেতৃত্বে একদল দেশি-বিদেশি বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটির ভাষ্য, দেশে এই প্রথম কোনো ভবনে পারফরম্যান্স মক-আপ ও উইন্ড টানেল টেস্টিং করা হয়েছে।
হাতিরঝিলের আবহ ও ভালো যোগাযোগব্যবস্থা শান্তা হোল্ডিংসের ‘ঢাকা টাওয়ার’ রাজধানীর আকাশরেখায় নতুন সংযোজন হতে যাচ্ছে।
ঢাকা টাওয়ার তৈরিতে ডাচ স্থাপত্য প্রতিষ্ঠান ওএমএর সঙ্গে যৌথভাবে কাজ করছে শান্তা হোল্ডিংস। ২০ লাখ বর্গফুটের বিশাল আয়তনের ১৫০ মিটার উঁচু ঢাকা টাওয়ারে থাকছে আধুনিক বাণিজ্যিক ও খুচরা বিক্রয়কেন্দ্র। প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উদীয়মান অর্থনীতি ও নতুন প্রজন্মের উদ্যমী চেতনার প্রতীক হিসেবে এই টাওয়ারের ডিজাইন করা হয়েছে।