সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিএম কলেজ শিক্ষার্থীদের
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২২, ১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিএম কলেজ শিক্ষার্থীদের

দ্বিতীয় বর্ষের মওকুফকৃত ৬শ টাকা ফি তৃতীয় বর্ষে আদায়ের প্রতিবাদে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে ২টা পর্যন্ত অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
nagad-300-250

এর আগে বিএম কলেজের সামনের সড়কে ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ করে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় দাবি মেনে না নেওয়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সড়ক আটকে চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বাসটার্মিনালে গিয়ে ওই ফি লিখিতভাবে মওকুফ করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থী বিজন সিকদার জানান, কলেজ কর্তৃপক্ষ করোনাকালে দ্বিতীয় বর্ষে থাকাকালে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর বিভিন্ন খাতের ৬শ টাকা মওকুফ করেন। সেই শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠে বৃহস্পতিবার ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিতে এসে জানতে পারে ৬শ টাকা ফি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজওয়ান জানান, টাকা দেওয়ার বিষয়টি পরীক্ষার আগের দিন রাতে ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানানো হয়। হঠাৎ করে অযৌক্তিক এ ফি দিতে ব্যর্থ হওয়ায় পরীক্ষার দিন চরম বিপাকে পড়েছেন।

বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »