● ●


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে প্রতিবাদী কর্মসূচি
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে প্রতিবাদী কর্মসূচি

শ্রেণিকক্ষে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

আজ সোমবার দুপুর ১২টায় বিভাগের শ্রেণিকক্ষে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনকারীরা ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের শিক্ষার্থী।

এই শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে, লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। তাঁরা বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে তাসনীম সিরাজ মাহবুবের বৈষম্যমূলক, বর্ণবাদী, অন্যায় ও দ্বিচারী আচরণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হলো।

প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেওয়া মো. নাইম হোসেন প্রথম আলোকে বলেন, ৭ অক্টোবর ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ক্লাস চলাকালে এক ছাত্রীর নিকাব পরা নিয়ে আপত্তিকর কথা বলেন তাসনীম সিরাজ মাহবুব। একই ক্লাসে ছয়জন ছাত্রের এক বেঞ্চে বসা নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন। পরবর্তীতে তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করতে ফেসবুকে ভিডিও বার্তা দেন। এ বার্তায় তিনি একপক্ষীয় বক্তব্য দেন। তাঁরা লক্ষ করছেন, তাসনীম সিরাজ মাহবুবকে রক্ষার চেষ্টা করছেন তাঁর সমমনা শিক্ষকেরা। এসবের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী কর্মসূচি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

জানতে চাইলে তাসনীম সিরাজ মাহবুব প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা, ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা প্রতিবাদ জানান। তাঁর প্রতিবাদের পাল্টা হিসেবে এগুলো করা হচ্ছে বলে তাঁর মনে হয়।

শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর বিভাগের জরুরি সভায় তাসনীম সিরাজ মাহবুবকে ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তাঁর নেওয়া কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়।

১০ অক্টোবর তাসনীম সিরাজ মাহবুব তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বক্তব্য তুলে ধরেন। তাঁরা ভাষ্য ছিল, শ্রেণিকক্ষে নিকাব পরা এক শিক্ষার্থীকে পোশাক পরিবর্তন করতে, নিকাব খুলতে কিংবা ক্লাস ত্যাগ করতে তিনি নির্দেশ দেননি। বরং শিক্ষার্থীর চোখ দেখতে না পাওয়ায় তাঁকে শনাক্ত করতে ও কার্যকর যোগাযোগ স্থাপন করতে অসুবিধা হচ্ছিল। এ কারণে তিনি নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন।

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টাসহ ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে ১১ অক্টোবর ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিবাদের বিষয়টি তুলে ধরেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »