শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা লিট ফেস্টের পর্দা উঠছে ৫ জানুয়ারি
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা লিট ফেস্টের পর্দা উঠছে ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা লিট ফেস্ট-এর দশম আসর শুরু হচ্ছে ৫ জানুয়ারি (বৃহস্পতিবার)। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী লিট ফেস্ট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবার টিকিট কেটে উপভোগ করা যাবে সাহিত্যের এই আয়োজন।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্ট-এর তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদ; সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রমুখ।

ঢাকা লিট ফেস্ট-এর উদ্বোধন হবে ৫ জানুয়ারি সকাল ১০টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নোবেল বিজয়ী লেখক আবদুল রাজ্জাক গুরনাহ, লেখক আমিতাভ ঘোষসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এবারের আয়োজনে নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা উপস্থিত হবেন।

এবার ঢাকা লিট ফেস্ট-এ আরও অংশগ্রহণ করবেন নুরুদ্দিন ফারাহ, হানিফ কুরেশী, পঙ্কজ মিশ্র, টিলডা সুইন্টন, জন লি এন্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এস্থার ফ্রয়েড, অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, ডাইম সারাহ গিল্বার্ট, মারিনা মাহাথির, জয় গোস্বামী, কামাল চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, মাসরুর আরেফিন, মারিনা তাবাসসুম, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক, শাহীন আখতার, অমিতাভ রেজা এবং আজমেরী হক বাঁধনসহ পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক বক্তা, শিল্পী ও চিন্তাবিদ।

অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানা যাবে dhakalitfest.com এ। প্রাপ্ত বয়স্করা টিকিট কেটে এবং ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষমরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »