সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মহান স্বাধীনতা : রোকেয়া মুন্নি
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ২:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা   : রোকেয়া মুন্নি

হে অভূতপূর্ব সম্মোহনী যাদুকর;
তোমার প্রেমে বশীভূত করে
আমাদের দিয়েছো চির শান্তির অধিবাস ।

ভাষা,মানবাধিকারে , রাষ্ট্রীয় চুক্তি,
প্রতীক ও পদ্মা, মেঘনা যমুনার তরে পরাধীনতার শোষণ উগ্রে
পূর্ব বাংলাকে মানচিত্র দিতে
নিদারুণ, নিপীড়নের চির অবসানে,
রক্তাক্ত,জর্জরিত,বারুদে ঝলসিত অবয়বে অবদমিত ভূমিকায়,অগণিত জনতা হতে,একটি শক্তিশালী তর্জনীর উদাত্ত আহবানে, বিশাল প্রান্তরে তুমি আষ্টেপৃষ্টে বসেছিলে সেই মুক্তিকামী শ্রেষ্ঠ মুজিব ও ভক্তদের প্রশস্ত বুকে ।

জনসমুদ্রের অঙ্গীকার প্রান্তরে সেদিন ছিলোনা কোনো শিশপার্ক,রেস্তোরাঁ,দালান,
ছিলো শুধু একখন্ড আকাশ ও সবুজের ধু ধু মাঠ।
তব প্রেমে বজ্রকন্ঠে ঐক্যবদ্ধ হয়েছিল সেদিন শ্রমিক,কৃষক,ধাঙর, নরসুন্দর,অগণিত ছাত্র শিক্ষক, সাংবাদিক, চিত্রশিল্পী ও সাধারণ জনতা।

পূর্ব বাংলার আপাম জনতার
সার্বজনীন সুখ দিবারে তুমি হজম করেছো পৈচাশিক ধংস,মহামারী মৃত্যুক্ষুধা আর
অবর্ণনীয় বিদঘুটের উপর কাক,শকুনের অস্পৃশ্য ভাগাভাগির নির্মম দৃশ্য ।

আঙ্গার ভিটের সহিত নিঃশেষ হতে দেখছো
মাটিতে অর্ধপুতা জ্যান্তের প্রাণ ,
রাজাকারের প্রলোভনে অস্বীকৃতি প্রদানে দেখেছো বাসিন্দাদের কোলের সন্তানদের
জলন্ত ভাটায় নিক্ষেপ করার করুণ খেসারত।
দেখেছো মিলিটারিদের উপর্যুপরি ধর্ষণে, পাশবিকতায় গর্ভবতী মা বোনের
সদ্য ভ্রুণের অকাল গর্ভপাত ।

সয়েছো হিন্দু মুসলমান প্রমাণের
বিবস্ত্রকরণ প্রক্রিয়ায় নির্লজ্জ সনাক্তকরণ।
দেখেছো বন্ধি মুক্তিযোদ্ধাদের হাত পা কেটে মুখে গামছা গুজে টগবগে গরম পানি ঢালার অমানুষিক নির্যাতনের দৃশ্য।

বিদগ্ধ যন্ত্রণার নয়মাস পর
বীর মুক্তিযোদ্ধা ও শহীদের এক সাগর রক্তের বিনিময়ে,লাল সবুজের নিশান উড়ায়ে
অবিসংবাদিত নেতা, বাঙ্গালী জাতির পিতা তথা বঙ্গবন্ধুর দেয়া নামে বাংলাদেশে তুমি
এলে হে মহান স্বাধীনতা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »