শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তজুমদ্দিনে ক্রয়কৃত জমিতে ঘর করার সময় অতর্কিত হামলায় নারীসহ ৩জন আহত
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে ক্রয়কৃত জমিতে ঘর করার সময় অতর্কিত হামলায় নারীসহ ৩জন আহত

স্টাফ রিপোর্টার।। ভোলার তজুমদ্দিনে ক্রয়কৃত জমিতে ঘর করার সময় অতর্কিত হামলার ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মৌজার, জেএল ৪৮এর খতিয়ান ১১২৩ দাগ নং ৩৩৫৯,৩৩৬১ এর ৩.৭৫ শতক জমি ক্রয়সুত্রে মালিক লিপি আক্তার।

শনিবার সকালে ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে নাছিরউদ্দিন ভুকু গংরা বাঁধা দেয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায় সোহেল, নাছিরউদ্দিন ভুকু, বকুল বেগম, আঃ মালেক সহ কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে লিপি আক্তার এর উপর হামলা করে টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় লিপির পিতা- মাতা এগিয়ে এলে তাদেরও মারপিট করে। এঘটনায় লিপি আক্তার, হাজী আমির হোসেন, রিজিয়া বেগম গুরতর আহত হলে তাদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
লিপি আক্তার জানান, ভূমি উন্নয়ন কর, খাজনা দাখিলা পরিশোধ করে নামজারিসহ সকল কাগজপত্র আমার অনুকুলে। তারা কাগজপত্র ছাড়াই এলাকার প্রভাব দেখিয়ে আমাদের উপর হামলা করেছে।
অভিযুক্ত নাছিরউদ্দিন ভুকুর কাছে জানতে চাইলে বলেন, অংশীদারী সম্পত্তিতে আলোচনা ছাড়া ঘর তুলতে যায়,এজন্যই বাধা দেয়া হয়েছে। আমাদেরও আহত দুইজন হাসপাতালে ভর্তি আছে।
এবিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইন-চার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »