তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ : বরিশালে এসআই গ্রেপ্তার
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ : বরিশালে এসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ধর্ষণ মামলায় আবুল বাশার নামের উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। পচিশোর্ধ্ব তরুণীকে এই পুলিশ কর্মকর্তা শহরের গির্জামহল্লা রোডের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেছেন। গত ১৩ অক্টোবরের ওই ঘটনায় তরুণী স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলায় থানা পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম এই তথ্য মুঠোফোনে বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

অভিযোগ আছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা এসআই আবুল বাশার স্টিমারঘাট ফাঁড়িতে দায়িত্ব নেওয়ার পরে বেপরোয়া চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে কীর্তনখোলা নদীতীরবর্তী দ্বীপ জনপদ রসুলপুরের কতিপয় মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তাদের কাছ থেকে মাসিক হারে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন। এমনকি তাদের পক্ষালম্বন করে কখনও কখনও স্থানীয় বাসিন্দাদের হয়রানিও করে আসছিলেন। এরই মধ্যে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মতো একটি গুরুতর অভিযোগ সামনে আসল এবং তিনি গ্রেপ্তার পরবর্তী কারাগারেও গেলেন। অবশ্য বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা এর আগে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত থাকাকালীন এক সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বরখাস্ত হয়েছিলেন।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুরের ইছাকাঠি পল্লীর বাসিন্দা তরুণীর সাথে গত ৫ অক্টোবর এসআই আবুল বাশারের পরিচয় হয় এবং ওই দিন তারা একে অপরের মোবাইল নম্বর আদান-প্রদান করেন। পরে ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে আলাপ করতে তরুণী পুলিশ কর্মকর্তা আবুল বাশারকে ফোন করেন। ওই দিন বিকালে পুলিশ কর্মকর্তার কথা মতো শহরে এসে তরুণী তার সাথে সাক্ষাৎ করেন। এরপর একান্তে আলাপের পরামর্শ দিয়ে তরুণীকে শহরের গির্জা মহল্লা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান পুলিশ কর্মকর্তা। সেখানে ২০৪ নম্বর কক্ষে রেখে তরুণীকে এই এসআই ধর্ষণ করেন। সেই ঘটনায় তরুণী শুক্রবার রাতে বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, তরুণীর অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ শেষে এসআই আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে পাঠালে বিচার কারাগারে প্রেরণ আদেশ দেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »