● ●


তর্কবিতর্ক শেষে মুক্তি পেয়েছে ‘ডোন্ট ওরি ডার্লিং’
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তর্কবিতর্ক শেষে মুক্তি পেয়েছে ‘ডোন্ট ওরি ডার্লিং’

‘ডোন্ট ওরি ডার্লিং’–এর একটি দৃশ্যে হ্যারি স্টাইল ও ফ্লোরেন্স পিউ

‘ডোন্ট ওরি ডার্লিং’–এর একটি দৃশ্যে হ্যারি স্টাইল ও ফ্লোরেন্স পিউ
ছবি : সংগৃহীত

১৯৫০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির গল্প অ্যালিস ও জ্যাক নামের সুখী এক যুগলকে নিয়ে। ক্যালিফোর্নিয়ায় দারুণ সময় কাটছিল তাদের। অ্যালিসের স্বামী জ্যাক কাজপাগল এক তরুণ, কোম্পানির গোপন এক প্রজেক্টের সঙ্গে যুক্ত সে। ঝামেলার সূত্রপাত হয় তখনই, যখন জানা যায়, কোম্পানি কোনো অস্বস্তিকর সত্য লুকাচ্ছে।
২০১৯ সালের আগস্টে ছবিটির স্বত্ব পেতে স্টুডিওগুলোর মধ্যে রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল। স্বত্ব পেতে নিলাম হয়। সে নিলামে জিতে ছবির স্বত্ব পায় নিউ লাই সিনেমা। ছবির অভিনয়শিল্পী চূড়ান্ত করতেও কম জল ঘোলা হয়নি।

ফ্লোরেন্স পিউ

ফ্লোরেন্স পিউ
ছবি : রয়টার্স

২০২০ সালের এপ্রিলে ছবির পাত্রপাত্রী হিসেবে ফ্লোরেন্স পিউ, শিয়া লাবেউফ ও ক্রিস পাইনের নাম ঘোষণা হয়। পরে যুক্ত হন ডাকোটা জনসনও। এ ছাড়া ছবিতে অ্যালিসের চরিত্রের অভিনয় করার কথা ছিল পরিচালক অলিভিয়ার নিজেরই। কিন্তু পরে পরিচালক ঠিক করেন প্রধান দুই চরিত্র অ্যালিস ও জ্যাকের চরিত্রে কম বয়সী অভিনয়শিল্পীদের নেবেন। সে জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যালিসের চরিত্রে ফ্লোরেস পিউকে ঠিক করেন, যার আগে ছবিতে অ্যালিসের বন্ধু বানির চরিত্র করার কথা ছিল। আর বানির চরিত্র করেন অলিভিয়া। জ্যাক চরিত্রে শিয়া বাদ পড়েন, যুক্ত হন হ্যারি স্টাইল। এ ছাড়া ডাকোটা জনসনের স্থলাভিষিক্ত হন কিকি লেন। জনসন বাদ পরেন এই ছবির শুটিং তাঁর আরেক ছবি ‘দ্য লস্ট ডটার’-এর শুটিংয়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়। ২০২০ সালের ২৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে শুরু হয় ছবির শুটিং, শেষ হয় গত বছরের ফেব্রুয়ারিতে।

‘ডোন্ট ওরি ডার্লিং’–এর একটি দৃশ্য

‘ডোন্ট ওরি ডার্লিং’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

ভেনিসে মুক্তির পর প্রধান দুই চরিত্রে ফ্লোরেন্স পিউ ও হ্যারি স্টাইলের অভিনয় প্রশংসিত হয়েছে। বিশেষ করে সমালোচকেরা উল্লেখ করেছেন হ্যারির কথা। জনপ্রিয় এই ব্রিটিশ গায়ক কয়েক বছর ধরেই অভিনয়ে নিয়মিত। তবে ‘ডোন্ট ওরি ডারর্লিং’-এর প্রধান চরিত্রে অভিনয় হ্যারির অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন বলে রায় দিয়েছেন সমালোচকেরা।

তবে মুক্তির আগে ছবিটি উত্তাপ ছড়িয়েছে বাইরের অনেক ঘটনা নিয়ে। ভেনিসে প্রিমিয়ারের আগে প্রকাশ্যে আসে ফ্লোরেন্স পিউ ও পরিচালকের মধ্যে শুটিং চলার সময়ের ঝামেলা। এরপর খবর রটে, ভেনিসে প্রিমিয়ার শেষে ক্রিস পাইনকে থুতু ছিটিয়েছে হ্যারি স্টাইল। যদিও পরিচালক এসব অভিযোগ অস্বীকার করেছেন। এখন দেখার বিষয়, এত তর্কবিতর্কের পর বক্স অফিসে কেমন করে ছবিটি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »