শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেক জিয়া গ্রেফতার
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৮:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তারেক জিয়া গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুর শীর্ষ ডাকাত শাহীনুর রহমান প্রকাশ শাহীন ডাকাত (৩৫) ও তার সহযোগী মো. তারেক জিয়া (২১)কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত নয়টায় বান্দরবানের মেঘলা এলাকা তাদেরকে আটক করা হয়।

আটককৃত শাহীন রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকার মো.ইসলামের পুত্র ও তারেক জিয়া একই ইউনিয়নের ফাক্রিকাটা এলাকার বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব সংবাদ সম্মেলনে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত শাহীনুর রহমান ও তার অন্যতম সহযোগী মো. তারেক জিয়া (২১)কে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বান্দরবানের মেঘলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত শাহীনুর রহমান আন্তঃজেলার একজন শীর্ষ ডাকাত। ডাকাতি, মাদক, গরু চোরাকারবারীদের সহযোগীতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। সে প্রায়ই রাতের বেলায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলবলসহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করত।

গত কয়েকদিন ধরে এই চক্রটির ডাকাতি ও অপহরণের ভয়ে স্থানীয়রা এলাকায় রাত জেগে পাহারা দিয়ে আসছিল।

গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি মাদক, ৪টি হত্যা চেষ্টার মামলা রয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »